1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

কুড়িগ্রামে ২৩ মামলার আসামি ‘পা কাটা নয়ন’ গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৫১ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২৩টি মাদক মামলার আসামি নয়ন ওরফে ‘পা কাটা নয়ন’কে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন সহযোগী জসিম উদ্দিন।

উলিপুর থানার ওসি (তদন্ত) কমল কিশোর ঘোষ মঙ্গলবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে নয়নের নিজ বাড়িতে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত নয়ন ওই এলাকার জমির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই আদালতে ২৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত জসিম চিলমারী উপজেলার থানাপাড়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে। তার বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলা চলমান আছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২০৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা এবং ২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ওসি (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব।”

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!