রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কে এম সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ জন্ম নিবন্ধন সৃজনের অভিযোগের প্রমান পাওয়া গেছে। এর ই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনাব কে এম সাইদুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, তাঁর কার্যক্রম ইউনিয়ন পরিষদের মর্যাদার পরিপন্থী এবং প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১)(খ) মোতাবেক তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন-১ শাখা) মো. নুরে আলম।
Leave a Reply