1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুয়েতের আমির মারা গেছেন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কুয়েত আমিরি সরকারের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে দেশটির আমিরের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কোনো কারণ জানায়নি কুয়েত সরকার। শেখ নাওয়াফের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে দেশটি।

বিবৃতিতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ বলেন, ‘অতি দুঃখ ও শোকের সঙ্গে আমরা (কুয়েতের জনগণ, আরব ও ইসলামি জাতি এবং সারা বিশ্বের বন্ধু জনগণ) জানাচ্ছি যে  কুয়েতের আমির আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

শেখ নাওয়াফ ২০২০ সালে কুয়েতের আমির হন। ওই বছর ৯১ বছর বয়সে তার সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ-আল-জাবের-আল-সাবাহ যুক্তরাষ্ট্রে মারা যান। শেখ নাওয়াফের অপর সৎভাই শেখ মেশাল আল-আহমাদ-আল-জাবের কুয়েতের পরবর্তী আমির হবেন বলে মনে করা হচ্ছে। তিনি শেখ নাওয়াফের ডেপুটি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!