1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

ফুলবাড়ীতে চার পা বিশিষ্ট বিরল বক দেখতে মানুষের ভিড়

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামে দেখা মিলেছে এক বিরল প্রজাতির বক পাখির, যার রয়েছে চারটি পা। প্রকৃতিতে এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্লভ। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন শুধু এক নজর দেখার জন্য।

স্থানীয় হাঁড়ি-পাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ প্রথম পাখিটিকে দেখতে পান। তিনি জানান, কয়েকদিন আগে পুকুরপাড়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিয়মিত চিকিৎসা ও যত্নের ফলে পাখিটি এখন সুস্থ হয়ে উঠেছে।

আব্দুর রশিদ বলেন, “প্রতিদিন মাছ সংগ্রহ করে খাওয়াচ্ছি। সেবা-যত্ন করায় এখন পাখিটি বেশ ভালো আছে। পাখির প্রতি ভালোবাসাই আমাকে যত্ন নিতে অনুপ্রাণিত করছে।”

চার পা বিশিষ্ট বকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার বাড়িতে ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ঘটনাটি স্থানীয় পর্যায়ে একপ্রকার মেলায় রূপ নিয়েছে।

স্থানীয় শিশু জিহাদ জানায়, “আমরা গ্রামে অনেক বক দেখেছি। সবারই দুই পা থাকে। কিন্তু এই বকটির চারটি পা দেখে আমরা সবাই অবাক হয়েছি।”

একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, “এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। সত্যিই বিরল ঘটনা। প্রতিদিন শত শত মানুষ দেখতে আসছে। আমি মনে করি, এ ধরনের বিরল প্রাণীকে সুরক্ষায় রাখতে কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরি।”

বিশেষজ্ঞদের মতে, জেনেটিক বৈচিত্র্যের কারণে এ ধরনের অতিরিক্ত অঙ্গের সৃষ্টি হলেও টিকে থাকা কঠিন। তবে আব্দুর রশিদের যত্নে পাখিটি বর্তমানে সুস্থ রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, “এটি জন্মগত ত্রুটি। জেনেটিক্সজনিত কারণে পাখিটির শরীরে অতিরিক্ত অঙ্গ তৈরি হয়েছে। প্রকৃতিতে বিরল হলেও অস্বাভাবিক নয়। তবে চার পা বিশিষ্ট বক মানুষের কাছে নিঃসন্দেহে বিস্ময়কর।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!