মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ওই ইউনিয়নের সাতঘরি গ্রামের শামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যান বিপ্লব। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, “নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Leave a Reply