1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নেপালকে তিন গোলে হারাল বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হারলেও এবার নেপালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে মাহবুবুর রহমান লিটুর দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক সুযোগ মিস করলেও ৪১ মিনিটে থুইনুই মারমার গোলেই লিড নেয় বাংলাদেশ। ডি-বক্সে জমজমাট পরিস্থিতিতে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। নেপালের গোলরক্ষক বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা পোস্টে সহজে গোল করেন প্রীতি।

দ্বিতীয়ার্ধেও একই ধারায় আক্রমণ চালায় বাংলাদেশ। যদিও একাধিকবার বল পোস্টে লেগে ফেরে। শেষ পর্যন্ত ম্যাচের ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় রিয়া দুর্দান্তভাবে গোল করে জয় নিশ্চিত করেন ৩-০ ব্যবধানে। আগামী ২৭ আগস্ট আবারও নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!