1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজারহাটে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে চাচা আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ৫ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগে রানা মিয়া (২৫) নামে এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২২ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকণ্ঠ (কাঞ্চিপাড়া) গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে অভিযুক্ত নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়।

অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের কাছে জানালে তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে রানা মিয়াকে গ্রেফতার করে।

হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!