1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে: মাদক স্পট বন্ধে পুলিশের কঠোর নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী  প্রতিনিধি :

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো: মোজাম্মেল হক।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামের সভাপতিত্বে এবং পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নাজমুল হাসান, কলেজ ছাত্র হামিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও: হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও: আব্দুল মালেক, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার এবং বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান বলেন, “ফুলবাড়ী উপজেলায় যারা মাদক সেবনের জন্য আসে তাদের আনাগোনা এবং যেসব স্থানে মাদক বিক্রি হয় সেগুলো আগামী সাত দিনের মধ্যে বন্ধ করার জন্য ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন—ইনশাআল্লাহ কাজ হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!