1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সোলায়মান সরকার, সদস্য সচিব আব্দুল হাকিম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিনিধি:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম জেলা ইউনিট কমান্ডের অধীনে চর রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান সরকার এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিবুর রহমান। এছাড়া সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আজিজুর রহমান ও এস এম আঃ রাজ্জাক।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আহ্বায়ক সোলায়মান সরকারের গেজেট নম্বর ৩১৯৩, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমানের গেজেট নম্বর ৩২১১ এবং সদস্য সচিব আব্দুল হাকিমের গেজেট নম্বর ৩২২০।

আহ্বায়ক সোলায়মান সরকার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ সেক্টরের অধীনে অংশগ্রহণ করেছিলেন।

চর রাজিবপুর উপজেলাটি মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই উপজেলার সন্তান বীর প্রতীক তারামন বিবি দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখেছিলেন।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!