1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক:

স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি কিডনিসংক্রান্ত সমস্যাসহ নানাবিধ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

যতীন সরকারের ছেলে সুমন সরকার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুনে ঢাকার একটি হাসপাতালে তার বাবার অস্ত্রোপচার হয়। এর পর থেকে বেশিরভাগ সময় হাসপাতালেই ছিলেন। কিছুদিন আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যতীন সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে মরদেহ নেওয়া হবে। সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

যতীন সরকার নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে ১৯৩৬ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক দীর্ঘকাল থেকে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান রয়েছে।

লেখালেখির জন্য যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া, তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, প্রথমআলো বর্ষসেরা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!