রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের তিনতেলী গ্রামে তিনতেলী জাগ্রত মানবতা ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আলহাজ্ব সোলাইমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, দক্ষিণ টাপুরচর মাদ্রাসার শিক্ষক নাসির হোসাইন ও রৌমারী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ।
মোজাম্মেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান সাকিব, আবু হাসান, কোষাধ্যক্ষ মুফতি আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে তিনতেলী জাগ্রত মানবতা ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মানবিক সেবা, প্রবাসী কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠান শেষে কেক কেটে সংগঠনের ৬ বছর পূর্তি উদযাপন করা হয়।
Leave a Reply