1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজিবপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (১০ আগস্ট) ভোরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করার সময় ফজলুল হক ও হামিদ গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। এতে ফজলুল হক গ্রুপের সাত জন আহত হন, যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামিদ গ্রুপের ছয় জন আহত হন; গুরুতর আহত হামিদের স্ত্রীকে জামালপুর সদর হাসপাতালে এবং অপর একজনকে শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

সংঘর্ষের পর উভয় পক্ষ রাজিবপুর থানা পুলিশকে লিখিত অভিযোগ দিয়েছে। হামিদ অভিযোগ করেন, “জমিটি আমরা বিনিময় দলিলের মাধ্যমে ক্রয় করেছি, যদিও দলিল বাতিলের জন্য কুড়িগ্রাম আদালতে মামলা চলছে এবং সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। রবিবার ভোরে ফজলুল হক গ্রুপের লোকজন ঘর তুলতে আসলে বাধা দিলে তারা আমার লোকজনের ওপর হামলা চালায়।”

অন্যদিকে, ফজলুল হক দাবি করেন, “আমার দলিলকৃত জমিতে ঘর নির্মাণের সময় হামিদ ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি আমার জমি দখল করে রেখেছেন।”

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। আমরা সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

এই সংঘর্ষের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!