রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে মোট ৭টি যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে ইউজিসি।
বুধবার (৬ আগস্ট) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত যানবাহনের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের জন্য একটি কোস্টার এবং কর্মচারীদের জন্য একটি বাস।
এই সিদ্ধান্তের ফলে বেরোবি পরিবহন পুলে নতুনভাবে ৭টি যানবাহন যুক্ত হবে। দ্রুত সময়ের মধ্যেই বাস ভাড়া সংক্রান্ত চুক্তি সম্পাদন করে এসব যানবাহন পরিবহন সেবায় নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নতুন বাসগুলো যুক্ত হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে।
Leave a Reply