1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

শহীদ রাজিব উল করিম সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাজারহাটে শ্রদ্ধাঞ্জলি ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রাজিব উল করিম সরকার (রাবি)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গ্রামে মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজন করা হয় পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শহীদের স্বজনরা।

সকাল সাড়ে ১০টায় শহীদ রাজিবের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল ইমরান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম রসূল রাখি, প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন এবং রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রতন রায়, আকবর আলী, প্রলাদ সৈকত, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও আল ইমরান শহীদ রাজিবের আত্মত্যাগকে “জাতির ইতিহাসে অবিস্মরণীয়” উল্লেখ করে বলেন, “তার সংগ্রামী চেতনা ও আদর্শ আগামীর প্রজন্মকে দেশপ্রেম, সততা ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।” তিনি শহীদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ন্যায্য দাবির আন্দোলনে অংশ নিয়ে প্রাণ উৎসর্গ করেন রাজিব উল করিম সরকার। তার এ আত্মত্যাগ রাজারহাটসহ গোটা দেশের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয়রা শহীদ রাজিবের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি সুন্দর, ন্যায়ের সমাজ গঠনের শপথ নেন। তার আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে উপস্থিত সকলে অনুষ্ঠান শেষ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!