1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলেজ মোড় এলাকা থেকে কৃষক দলের ব্যানারে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিলমারী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এদিন বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিলমারী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল এবং উপজেলা ছাত্রদলের ব্যানারে একটি পৃথক মিছিল বের করা হয়।

পরে বেলা সাড়ে ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পাম্পমোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে স্ব-স্ব দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এসব সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন-
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হযরত আলী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, তাইবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ বদরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানগুলোতে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!