কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে পানিতে ডুবে চৈতি রানী (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৈতি রানী জয়কুমর গ্রামের শংকর কর্মকারের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল চৈতি। খেলার একপর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইছাহক আলী।












Leave a Reply