1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২০৩২ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল মিয়া (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী শনিবার (২ আগস্ট) সকালে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সোহেল মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাঙ্গড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে সোহেল বিয়ের কথা বলে তরুণীকে তার বাড়িতে ডেকে নেয়। কিন্তু বাড়িতে না নিয়ে কৌশলে চরে নিয়ে গিয়ে সারারাত ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী তরুণী অভিযোগে আরও উল্লেখ করেন, ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয় সোহেল এবং কুড়িগ্রামে নিয়ে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে গাড়ি আনার কথা বলে পালিয়ে যায় সে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সোহেল ফিরে না আসায় ভুক্তভোগী তরুণী তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। তখন সোহেলের পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে তারা সোহেলের পরিবারকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। উপায়ান্তর না দেখে ভুক্তভোগী তরুণী আইনের আশ্রয় নেন।

ভুক্তভোগী তরুণী বলেন, “এ ঘটনার ফলে আমি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। সোহেলের মতো প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে থানায় অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জানান, তিনি সোহেলের পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা রাজি হয়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পুলিশকে সোহেলের বাড়িতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!