1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারীতে ৩২ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আক্তারুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন, রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম হুমায়ুন কবির, কেরামতিয়া ফাযিল মাদ্রাসার সুপার মোকছেদ আলী ও সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোয়াক্ষের আলম সোনা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা বাড়ানো হচ্ছে। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!