1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে গরুকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে গরুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন ভুন্দরচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন: নুরজাহান (৫০), আরফিনা খাতুন (১৩), আলোরানী (২৬) এবং বিবাদী পক্ষের বিউটি বেগম (৩৫)। তাদের মধ্যে নুরজাহান ও আরফিনা খাতুন রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু দিয়ে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে পূর্বের পারিবারিক বিরোধের জের ধরে শাহজাহান আলী ও সোলেমান গংয়ের সঙ্গে ফজলে করিম, ফজলে রহিম ও রব্বানি গংয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, বিবাদী পক্ষ দেশীয় অস্ত্রসহ ২৫-৩০ জনের একটি দল নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় একটি বাক্স থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

অপরদিকে বিবাদী পক্ষের ফজলে রহিম ও নজরুল ইসলাম দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বরং শাহজাহালদের পক্ষের লোকজনই তাদের বাড়িতে হামলা চালিয়ে রাজুর স্ত্রী বিউটি বেগমকে মারধর করে গুরুতর আহত করেছে।

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “ভুন্দরচর গ্রামে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!