এনামুল হক সরকার, রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ‘জুলাই স্মৃতি’ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
জুলাই স্মৃতিকে কেন্দ্র করে “চব্বিশের আলোয় তেইশ” শিরোনামে ২৩ দিনব্যাপী স্মৃতিচারণ, খেলা, ইতিহাস, উৎসব ও সংগ্রামের গল্প নিয়ে বৈচিত্র্যময় কর্মসূচির আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা কমিটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশাদুজ্জামান এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আলহাজ্ব আরফানুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুল ইসলাম, মুখপাত্র আবু মোহাম্মদ হাসান মেহেদী, যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমানসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, স্থানীয় শিক্ষার্থীদের ইতিহাস সচেতনতা বাড়াতে এবং সাম্প্রতিক সামাজিক বৈষম্য বিষয়ক ভাবনার সঙ্গে যুক্ত করতে এ আয়োজন ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
Leave a Reply