রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে রাজারহাট উপজেলা প্রশাসন। একইসাথে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের দেয়ালে চব্বিশের আন্দোলনে শহীদ ও নির্যাতিতদের স্মরণে গ্রাফিতি আঁকা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজারহাট উপজেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, আলমিজান মাহিনসহ আরও অনেকে।
এদিকে গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাতে উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply