1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, চিলমারী প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চিলমারী উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক খাজা, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লতিফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং জিয়া পরিষদের সভাপতি শাহিন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও কটূক্তি দেশের কোটি কোটি মানুষকে ব্যথিত করেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি রাজপথে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!