স্পোর্টস ডেস্ক:
মেজর লিগ সকারে (এমএলএস) গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। এবারও পিছিয়ে থাকলেন না। ন্যাশভিল এসসির বিপক্ষে জোড়া গোল করে আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি। আর তাঁর এই নৈপুণ্যে ২-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি, যা দলের টানা পঞ্চম জয়।
গত সপ্তাহেই এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করেছিলেন মেসি। এবার সেটাকে পাঁচ ম্যাচে নিয়ে গেলেন। এমন ধারাবাহিকতা আগেরবার দেখা গিয়েছিল ২০১২ সালে, বার্সেলোনার জার্সিতে লা লিগায়।
Leave a Reply