স্পোর্টস ডেস্ক:
গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভ্যাসটা ইগা সোয়াটেকের রক্তে মিশে গেছে। কিন্তু উইম্বলডনে তাঁর সক্ষমতা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল। এবার সেটারও জবাব দিয়ে দিলেন পোলিশ তারকা। শনিবার ফাইনালে আমেরিকান অ্যামান্ডা আনিসিমোভাকে একেবারে গুঁড়িয়ে দিয়ে (৬-০, ৬-০) জিতলেন নিজের প্রথম উইম্বলডন খেতাব এবং ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
২৪ বছর বয়সী সোয়াটেকের জন্য এটা ছিল ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এবং প্রতিবারই ফাইনাল জয়ের রেকর্ড ধরে রাখলেন তিনি। উইম্বলডনের ইতিহাসে তিনি এখন টানা অষ্টম নতুন নারী চ্যাম্পিয়ন, ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর থেকে আর কেউ এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখতে পারেননি।
Leave a Reply