1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ খুলছে খেয়ালখুশিমতো, সেবাবঞ্চিত এলাকাবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৪৯ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বেলা ১১টা পেরিয়ে গেলেও তালা বন্ধ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিতভাবেই নির্ধারিত সময়ে অফিস খোলা হয় না। এতে ভোগান্তিতে পড়ছেন পরিষেবাপ্রত্যাশী সাধারণ মানুষ, বিশেষ করে চরাঞ্চল থেকে নদীপথে আগত ভুক্তভোগীরা।

জানা যায়, পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের খেয়ালখুশি মতো আসেন-যান। কখনো দুপুর ১২টা, কখনো আবার ২টার আগে কাউকে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দরকারি কাজ নিয়েও ফিরে যেতে হচ্ছে মানুষকে।

একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“নদীপথে ঘন্টার পর ঘণ্টা ভ্রমণ করে এখানে এসে দেখি দরজায় তালা। কেউ আসে না, আসলেও সেবা দিতে চায় না। এটা কি জনগণের অফিস? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, পরিষদের এই অনিয়ম বন্ধে প্রশাসন হস্তক্ষেপ করুক এবং নির্ধারিত সময়ে অফিস চালু রাখার নির্দেশনা ও নজরদারি নিশ্চিত করা হোক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!