1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকায় যাওয়ার পথে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাশিদুল আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম:

ঢাকায় যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হয়েছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশিদুল ইসলাম। গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাকে আটক করা হয়।

আটক রাশিদুল ইসলাম স্থানীয়ভাবে ‘ঘোড়া ওয়ালা জামালের ছেলে’ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বিশেষ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকের পর রাশিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক চক্রের পেছনের হোতাদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এখনো ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!