1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

ইসরায়েলের হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য: ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে আঘাত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়িয়ে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোরে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, হুতি বিদ্রোহীদের দফায় দফায় চালানো আক্রমণের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। প্রায় এক মাস বিরতির পর ইয়েমেনভিত্তিক হুতি নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আবারও হামলা চালাল ইসরায়েল।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা শহরে ইসরায়েলি হামলার পর সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি বিকল হয়ে পড়ে এবং পুরো শহর বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ঢেকে যায়।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চালানো আক্রমণ প্রতিহত করেছে।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘আল-মাসিরা’ একাধিক ইসরায়েলি বিমান হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, এসব হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিল।

এছাড়া, ইসরায়েলি বাহিনী জানায়, তারা রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালিয়েছে। ২০২৩ সালের শেষের দিকে হুতিরা এই বাণিজ্যিক জাহাজটি জব্দ করেছিল।

প্রসঙ্গত, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযান শুরুর পর হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তাদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যপথে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। সূত্র: রয়টার্স

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!