1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুল তারকা দিয়েগো জোতার, নিহত ভাইও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়েগো জোতা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর।

দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। আন্দ্রের বয়স ছিল ২৬ বছর এবং তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের পেশাদার ফুটবলার ছিলেন।

স্পেনের জামোরা প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেনের সিভিল গার্ড।

তারা জানায়, জোতা ও তার ভাই একটি ল্যাম্বোরগিনি গাড়িতে করে যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার বিস্ফোরণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

স্ত্রী ও সন্তানদের সাথে বিয়ের ছবিতে জোতা। ছবি: দিয়েগো জোতা/এক্স

মাত্র এক মাস আগেই জোতা দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। ২২ জুন অনুষ্ঠিত সেই বিয়ের ছবি তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন।

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জোতা। জুনে অনুষ্ঠিত নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগালের জয়ের ম্যাচেও খেলেছিলেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!