1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন জয়: ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রাজিবপুরের মাহবুবুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

শত প্রতিকূলতা ও সীমান্তজনিত বৈরী বাস্তবতা উপেক্ষা করে ৪৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে (গণিত) সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কৃতি সন্তান মাহবুবুর রহমান। তিনি গনিত  বিভাগে সুপারিশপ্রাপ্ত ১৮ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।

মাহবুবুর রহমানের বাড়ি রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর বাউলপাড়া গ্রামে। তার শিক্ষাজীবনের শুরু জাউনিয়ার প্রাথমিক বিদ্যালয় থেকে, জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক। এরপর রাজিবপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দারিদ্র্য, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও সীমান্ত এলাকার নানাবিধ সমস্যা অতিক্রম করে মাহবুবুর রহমান আজ রাজিবপুরের তরুণদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তার এই অসামান্য সাফল্যে পরিবার, এলাকাবাসী ও শিক্ষাজীবনের সহযাত্রীরা আনন্দিত ও গর্বিত।

রাজিবপুরের মতো প্রান্তিক জনপদ থেকে উঠে এসে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে মাহবুবুর রহমান প্রমাণ করেছেন পরিশ্রম, ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো বাধাই সামনে এগিয়ে যাওয়ার পথে আটকাতে পারে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!