1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রাজিবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় জিঞ্জিরাম নদীতে ডুবে অঞ্জনা খাতুন (৭) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, নদী বেষ্টিত এলাকার বাসিন্দা হওয়ায় প্রতিদিনের মতোই অঞ্জনা গোসলের উদ্দেশ্যে নদীতে যায়। এসময় তার সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। নদীতে নামার সাথে সাথেই সে পানিতে তলিয়ে যায়। উপস্থিত পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অঞ্জনাকে মৃত ঘোষণা করেন।

নিহত অঞ্জনা খাতুন রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজার পাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে।

অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ হলো অভিভাবকদের অসচেতনতা। তাদের মতে, নদী কিংবা পুকুরপাড়ে বসবাসকারী পরিবারগুলোর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন।

তারা বলেন, “বাড়ির আশেপাশে যদি নদী বা পুকুর থাকে, তাহলে অভিভাবকদের উচিত শিশুদের চলাফেরার প্রতি সার্বক্ষণিক নজর রাখা। কারণ অল্প অসাবধানতায় ঘটতে পারে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার পরিণতি হয়ত কখনোই পূরণ করা সম্ভব নয়।”

শিশু অঞ্জনার এমন মৃত্যু হৃদয়বিদারক বাস্তবতা তুলে ধরেছে, যেখানে সচেতনতার ঘাটতি প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!