1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলো জবি ছাত্রদল

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

জবি সংবাদদাতা:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

 

রোববার (২২ জুন) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদ ও বিভাগে নবীনদের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম,ও কিছু উপহার সামগ্রী দিয়প বরণ করেন।

 

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনদের আমরা শুভেচ্ছা জানাতে এসেছি। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে এগিয়ে যায়, আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।”

 

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,

“শিক্ষার্থীরা যেন নিজেকে একা না ভাবে—এই বার্তাই আমরা দিতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ে স্নিগ্ধ, নিরাপদ, র‍্যাগিংমুক্ত একটা ক্যাম্পাস গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই আমাদের আপনজন।”

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে নবাগতদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্যতিক্রমী উদ্যোগে তারা আনন্দিত ও অনুপ্রাণিত। গণিত বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, “বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে এগিয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। বিশ্ববিদ্যালয়জীবনের শুরুটা এত সুন্দর হবে, ভাবতেও পারিনি।”

 

উল্লেখ্য, জবি এবার নিজস্বভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে। পাঁচটি ইউনিটে (এ, বি, সি, ডি ও ই) অনুষ্ঠিত এই পরীক্ষাগুলো শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। এবার মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন করে প্রায় ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!