1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ‘বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে’ আয়োজিত অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে চাই। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড় আসতে পারে, কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা করবো।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেট অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যেতে চাই। এটা একটা লঞ্চপ্যাড হিসেবে দেখছি। বাংলাদেশের মানুষ, বিশেষ করে গতকাল খুলনায় আর আজ রাজশাহীতে, স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশ ইতোমধ্যে আইসিসির ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা চাই এই আয়োজন সবসময় করতে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে মাঝে মাঝে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়। আমরা গ্রেটার রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করবো। এখানে ক্রিকেট অ্যাকটিভিটি আরও বাড়াবো। ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রামও আরও বাড়ানো হবে। এখানে ইতিমধ্যেই ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী পর্যায়ে ক্রিকেট হচ্ছে, আমরা সেগুলোকে দুই দিনে রূপান্তর করবো।’

রাজশাহীর মাঠের প্রশংসা করে তিনি বলেন, ‘এই গ্রাউন্ড এত সুন্দর, এমন আউটফিল্ড অনেক দেশেই নেই। এত সুন্দর উইকেট নেই। এখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই আছেন। দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ গড়ে তুলতে পারি, তাহলে অটোমেটিক্যালি ভালো আউটফিল্ড বের হয়ে আসবে।’

আয়োজকরা জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি দেশজুড়ে বিভিন্ন বিভাগীয় শহরে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা ও আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রসার এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!