1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম জানিয়েছেন খামেনি: নিউইয়র্ক টাইমস

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউইয়র্ক টাইমস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নিহত হন, তাহলে তার উত্তরসূরি নির্বাচনে তিনজন ধর্মীয় নেতার নাম উল্লেখ করেছেন খামেনি। ইরানের জ্যেষ্ঠ তিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আজ শনিবার নিউইয়র্ক টাইমসের সূত্র দিয়ে আরেক সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, খামেনি তার উত্তরসূরি হিসেবে সম্ভাব্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম উল্লেখ করেছেন।

ইরানের সংবিধান অনুযায়ী, কোনো সর্বোচ্চ নেতা মারা গেলে তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’- এর। দেশটির ধর্মীয় এই পরিষদের সদস্য ৮৮ জন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ১৯৮৯ সালে এই পরিষদই খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, খামেনি চান যেন তার মৃত্যুর পর দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর সম্ভব হয়।

গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই নয়।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন। ‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ (হত্যা) করব না। অন্তত এখনই না’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে বলেন, খামেনিকে টার্গেট করা হলেও তা সংঘাত বাড়াবে না, বরং ‘সংঘাতের অবসান ঘটাবে’।

গত বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও একধাপ এগিয়ে বলেন, ‘এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!