আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে পাকিস্তান। সম্প্রতি পাক-ভারত সীমান্ত উত্তেজনায় মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
শনিবার (২১ জুন) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাম্প্রতিক পাক-ভারত উত্তেজনায় তাঁর হস্তক্ষেপ ছিল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ।”
এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পাকিস্তানের দৃষ্টিতে ট্রাম্পের এই ভূমিকা “গঠনমূলক শান্তি প্রচেষ্টার এক বাস্তব দৃষ্টান্ত”।
এখন পর্যন্ত নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে এ ধরনের মনোনয়ন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে বলেই ধারণা করা হচ্ছে।
Leave a Reply