1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রৌমারীতে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি দখল করে টিনের দোচালা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি রৌমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিবর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের তুরা রোড সংলগ্ন এলাকায় একটি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করেন সহিবর রহমান। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞাও আছে বলে দাবি করেছেন ভুক্তভোগি পরিবার।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে ভুক্তভোগি আলমগীর হোসেন বলেন, “মৃদুলের চাতালের পাশে আমাদের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছেন সহিবর রহমান। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি টিনের ঘর নির্মাণ করেছেন এবং বাউন্ডারি ঘিরে ফেলেছেন। আমরা গরিব মানুষ, কোথায় গেলে বিচার পাব?”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা সহিবর রহমান বলেন, “জমিটি আমাদের। আদালতের রায় আমরা পেয়েছি এবং কপি থানাতেও জমা দেওয়া আছে। সে অনুযায়ী দখলে আছি।”

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, “বিষয়টি আমাদের জানা আছে। জমিজমা সংক্রান্ত বিষয় দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত, আমরা শুধুমাত্র ফৌজদারি মামলায় পদক্ষেপ নিতে পারি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!