স্পোর্টস ডেস্ক:
আর্চারিতে আবারও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করলেন তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ। এশিয়া কাপ আর্চারির লেগ-২ প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তিনি।
শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আলিফ মুখোমুখি হন জাপানের মিয়াতা গাকুতোর। রোমাঞ্চকর লড়াই শেষে ৬-৪ সেট পয়েন্টে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেন বাংলাদেশের এই প্রতিভাবান আর্চার।
আর্চারি ফেডারেশন সূত্রে জানা গেছে, পুরো টুর্নামেন্টজুড়ে আলিফ ছিলেন দুর্দান্ত ফর্মে। ধারাবাহিকভাবে প্রতিপক্ষদের হারিয়ে পৌঁছান স্বর্ণপদকের লড়াইয়ে। ফাইনালে গাকুতোকে হারিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণ নিশ্চিত করেন তিনি।
Leave a Reply