1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

জবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

দিনব্যাপী নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী কী উদযাপিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় ক্যাম্পাসে উপাচার্য ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তিনি বলেন, “জবিসাস গত দুই দশকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের এই অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

জবিসাসের সভাপতি ইমরান হুসাইন বলেন, “দুই দশকের এই যাত্রা আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার অব্যাহত রাখব।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো তাজাম্মুল হক,  জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম,  ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মো. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া।

এছাড়া জবিসাসের সাবেক সদস্যদের অংশগ্রহণে মিলনমেলা ও ফল উৎসবের আয়োজন করা হয়। এতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ২০ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!