1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

বার্সেলোনায় নতুন চমক: আক্রমণভাগে যোগ দিচ্ছেন নিকো উইলিয়ামস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দলবদলের বাজারে বড় চমক নিয়ে হাজির হয়েছে। ক্লাবটি তাদের আক্রমণভাগ আরও ধারালো করতে এবার স্কোয়াডে ভেড়াচ্ছে স্প্যানিশ তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামসকে। ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, ২২ বছর বয়সী অ্যাথলেটিক বিলবাও তারকা উইলিয়ামস বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছেন।

আক্রমণভাগে এই চুক্তিকে যুগান্তকারী হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে বার্সার হয়ে আলো ছড়ানো আরেক তরুণ বিস্ময় লামিন ইয়ামাল এর সঙ্গে উইলিয়ামসের সমন্বয় আগামীর মৌসুমে বার্সার আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।

লা মাসিয়া থেকে উঠে আসা লামিন ইয়ামাল এরই মধ্যে নিজের প্রতিভা ও দক্ষতায় বার্সার মূল দলে জায়গা পাকাপোক্ত করেছেন। অন্যদিকে নিকো উইলিয়ামস স্পেন জাতীয় দলের হয়েও নিয়মিত পারফর্ম করছেন এবং উইঙ্গার হিসেবে তার গতি, ড্রিবলিং ও পজিশনিং নজর কেড়েছে সবার।

দুই তরুণ প্রতিভা নিয়ে বার্সেলোনা যে আগামী মৌসুমে আক্রমণভাগে আরও ভয়ংকর হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। বার্সা কোচ ও সমর্থকদের আশা, উইলিয়ামস-ইয়ামাল জুটি লিওনেল মেসি ও নেইমারের যুগলবন্দির পর সবচেয়ে বিস্ফোরক আক্রমণ জুটি হতে পারে।

চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও, রোমানোর তথ্যমতে, সব কিছু চূড়ান্ত পর্যায়ে। আর এই দলবদল বাস্তবায়িত হলে, ইউরোপিয়ান ফুটবলে এক নতুন যুগের সূচনা হতে পারে বার্সেলোনার হয়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!