বিশেষ প্রতিনিধি:
“আমাদের রাজিবপুর, আমাদের দায়িত্ব” রাজিবপুরের গর্ব, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজিবপুর (পুসার) -এর আয়োজনে নবীন পাবলিক বিশ্ববিদ্যালয়প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন ২০২৫) চর রাজিবপুর উপজেলা হলরুমে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত আয়োজিত হয় উক্ত অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন পুসারের সাবেক ও বর্তমান সদস্যসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মেজর মোজাম্মেল হক (বাংলাদেশ নৌবাহিনী) ড. গোলাম আযম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা( প্রাণিসম্পদ অধিদপ্তর) , ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, প্রভাষক মোয়াচ্ছেল হাসান শিমুল, প্রভাষক আব্দুল কাদের, ‘বায়োলজি কিলার্স’-এর প্রতিষ্ঠাতা মেহফুজ আহমেদ, পুসারের বর্তমান সভাপতি আব্দুলাহীল হাদী, সাধারণ সম্পাদক মুজাহিদ হাসান,সাবেক সভাপতি ফিরোজ মাহমুদ ও মতিউর রহমান মনিরসহ আরো অনেকেই।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নবীন পাবলিক বিশ্ববিদ্যালয়প্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুসার আয়োজিত ‘মেধা মূল্যায়ন পরীক্ষার’ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। নবীন পাবলিকিয়ানদের সংবর্ধনা প্রদান, সফল অভিভাবকদের পুরস্কৃত করা ও র্যাফেল ড্র-এর আয়োজনও ছিল।
উল্লেখ্য, পুসার দীর্ঘদিন ধরে রাজিবপুরের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার প্রেরণা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এই আয়োজন ছিল তারই একটি প্রাণবন্ত ও প্রেরণামূলক উদাহরণ।
Leave a Reply