1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। অপর গোলটি করেন সোহেল রানা। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার দিনটিকে জয় দিয়ে স্বরণীয় করে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেইসাথে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভালো করার রসদ-ও পেলো হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। চার বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে গড়ায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই জয়ে গত সেপ্টেম্বরে সবশেষ ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিলো জামাল-সাদরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটেই উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। জামালের নেয়া কর্নার কিক থেকে বাড়ানো বল লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই গোল পেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর একাদশে তিনটি পরিবর্তন আনেন ক্যাবরেরা। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান বাংলাদেশ কোচ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে দলে আরেকটি পরীক্ষণ চালান স্বাগতিক কোচ। ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান তিনি। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা ফুরালো আল আমিনের।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল হামজারা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিলেও গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়াতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ডরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!