1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন জাইকার প্রেসিডেন্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
আজ (২৯ মে) জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান
ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট তানাকা
আকিহিকো।

সাক্ষাতের শুরুতেই, তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই ও সার্বিক
প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে
সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাইকার
অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা মহেশখালী—মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ
(এমআইডিআই) এবং প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপনসহ শিল্পোন্নয়নে
সহযোগিতার গুরুত্বের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য স¤প্রসারিত সুযোগ—
সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ
উন্নয়নের অগ্রগতি এবং জাইকার প্রকল্প সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব
নিয়েও মতবিনিময় করেন ড. ইউনূস ও তানাকা আকিহিকো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!