1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

৫ জুন পবিত্র হজ, ৬ জুন সৌদিতে ঈদুল আজহা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক:

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে এবারের পবিত্র হজ। এছাড়া দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ৬ জুন ঈদুল আজহা পালিত হবে।

তবে ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেলেও পাশের দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। ফলে এ দুটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

Soudi
সৌদি আরবে চাঁদ দেখা হয় আনুষ্ঠানিকভাবে। ছবি: সংগৃহীত

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা।

জিলহজ মাসের সঙ্গে ইসলামের দুটি বড় ইবাদত সম্পৃক্ত। এর একটি পবিত্র হজ, অন্যটি ঈদুল আজহা। হজের মূল আনুষ্ঠানিকতা ৯ জিলহজ তারিখে মক্কার অদূরে পবিত্র আরাফাতের ময়দানে পালিত হয়। এদিন হজযাত্রীরা সবাই একসঙ্গে আরাফাতের ময়দানে জড়ো হন। এছাড়াও টানা কয়েক দিন চলে হজের আনুষ্ঠানিকতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!