1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ভূমি সেবায় সচেতনতা বাড়াতে নাগেশ্বরীতে ভূমি মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সারা দেশের মতো কুড়িগ্রামের নাগেশ্বরীতেও শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”- এই প্রতিপাদ্যে রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মাসুদ আলমসহ অন্যান্য ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও উপকারভোগী জমির মালিকগণ।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “ভূমিসেবা পেতে ১৬১২২ নাম্বারে কল করে সব তথ্য জেনে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসে কেউ টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং অবশ্যই রসিদ সংগ্রহ করবেন। সরাসরি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রাখবেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!