1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

টেস্টকে বিদায় জানালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

ম্যাথিউস লিখেছেন, “কৃতজ্ঞচিত্তে, হৃদয়ভরে এবং বহু স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় গর্ব ও সম্মান।”

তিনি আরও জানান, দল চাইলে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছেন।

আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল। এরই অংশ হিসেবে আগামী ১৭ জুন গলে অনুষ্ঠিতব্য টেস্টে শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন ম্যাথিউস।

১৭ বছরের টেস্ট যাত্রা:

২০০৯ সালে টেস্ট অভিষেকের পর ম্যাথিউস এখন পর্যন্ত খেলেছেন ১১৯টি টেস্ট ম্যাচ। রান সংগ্রহে শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় স্থানে থাকা এই ব্যাটারের সংগ্রহ ৮ হাজার ১৬৭ রান। তাঁর নামের পাশে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও রেখেছেন অবদান—টেস্ট ক্যারিয়ারে উইকেট শিকার করেছেন ৩৩টি।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এক নির্ভরতার নাম ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাটে-বলে ও নেতৃত্বে তার অবদান দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেটবিশ্ব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!