1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজারহাটে বরখাস্ত শিক্ষক মনিবুল হকের নিঃশর্ত প্রত্যাবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বেলা ৩টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ রাজারহাট উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জানান, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ICT আইনে আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা এ সিদ্ধান্তকে ‘অবিচার’ আখ্যা দিয়ে দ্রুত ও নিঃশর্তে বরখাস্ত প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন প্রধান শিক্ষক সাইফুর রহমান মন্ডল, শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ, রায়হান রাজু, সমাজসেবক মো. নুর ইসলাম, মতিউর রহমান প্রমুখ। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে বরখাস্ত প্রত্যাহার না করা হলে সারাদেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, মানববন্ধনটি ‘রাজারহাট উপজেলা সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!