ক্রীড়া প্রতিবেদক:
চলতি মাসেই পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে শেষ মুহূর্তে সিরিজের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে তিন ম্যাচে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মধ্যকার আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ব্যস্ত সূচি, পিএসএলের তারিখ পরিবর্তন এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে দুই দলের মধ্যে মে মাসে একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মাথায় রেখে ওয়ানডের পরিবর্তে কুড়ি ওভারের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমান সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হবে চলতি মাসের ২৫ তারিখ থেকে এবং সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে।
Leave a Reply