স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসার বহুমাত্রিক প্রকাশ আমরা বহুবার দেখেছি। কেউ মাথা ন্যাড়া করে, কেউ নিজের ঘর রাঙায় লাল-সবুজে, কেউ আবার দেশের পতাকা গায়ে জড়িয়ে থাকেন দিনের পর দিন। এবার সেই তালিকায় যুক্ত হল এক ভিন্নধর্মী প্রেমের প্রকাশ— “বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ না জিতলে বিয়ে নয়!”
সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এমন এক প্ল্যাকার্ড তুলে আলোচনায় এলেন এক বাংলাদেশি দর্শক। তার হাতে ধরা পোস্টারে লেখা ছিল,
“I will not get married until Bangladesh wins the World Cup.”
২০৬ রানের বিশাল লক্ষ্য দিলেও শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তবুও গ্যালারিতে বসে থাকা সেই তরুণ সমর্থকের মুখে হতাশা ছিল না। বরং তার প্ল্যাকার্ড যেন বলে দিচ্ছিল— জয়-পরাজয়ের উর্ধ্বে ভালোবাসা, টাইগারদের জন্য নিরন্তর প্রতীক্ষা।
Leave a Reply