1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

আইএফএফএইচএস-এর স্বীকৃতি: ‘সর্বকালের সেরা’ ফুটবলার এখন লিওনেল মেসি

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফিরে পায় তাদের স্বর্ণযুগ। আর সেই সঙ্গে লিওনেল মেসি চূড়ান্তভাবে বসেন সর্বকালের সেরা ফুটবলারের আসনে।

২০২২ সালের ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়ে মেসি শুধু একটি শিরোপাই জেতেননি, জিতে নেন কোটি ভক্তের হৃদয় এবং বিশ্ব ফুটবলে নিজের অমরত্ব।

বিশ্বকাপের আগপর্যন্ত অনেকেই মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় প্রকাশ করতেন। মূলত বিশ্বমঞ্চে শিরোপার অভাবই তাকে নিয়ে গঠিত ‘সর্বকালের সেরা’ বিতর্কের প্রধান অন্তরায় ছিল। তবে কাতারে ইতিহাস গড়ে সেই বিতর্কের সমাপ্তি টানেন মেসি।

২০২২ বিশ্বকাপে ৭ গোল ও ৩ অ্যাসিস্টে তিনি সম্পৃক্ত ছিলেন আর্জেন্টিনার ১০টি গোলে। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার ৫ গোল ও ৫ অ্যাসিস্টের মতোই পারফরম্যান্স উপহার দেন মেসি।

এই অসাধারণ নৈপুণ্যের পুরস্কারস্বরূপ মেসি হন রেকর্ড দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী। বিশ্বকাপজয়ী হওয়ার পর ফুটবলবিশ্বের চোখে তিনি হয়ে ওঠেন অতুলনীয়। এবার সেই স্বীকৃতিই দিল আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা আইএফএফএইচএস (IFFHS)।

রোববার (১৮ মে) সর্বকালের সেরা ১০ ফুটবলারের র‍্যাঙ্কিং প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে শীর্ষে জায়গা পেয়েছেন মেসি। মেসির পরেই আছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে ও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।

সেরা তিনে জায়গা পাননি মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে সর্বকালের চতুর্থ সেরা খেলোয়াড়ের সম্মান দিয়েছে সংস্থাটি। সেরা পাঁচে শেষ নামটি ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের।

এরপরে রয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। সাতে রাখা হয়েছে ফ্রান্সের মাঝমাঠের জাদুকর জিনেদিন জিদান।

জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে অষ্টম সেরা খেলোয়াড়ের সম্মান দিয়েছে সংস্থাটি। স্পেন ও আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্তেফানোকে রাখা হয়েছে নবম স্থানে। আর দশে রয়েছেন ব্রাজিলের রোনালদিনিয়ো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!