1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

টাইব্রেকারে হেরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে ট্রফি হাতছাড়া করেছে লাল-সবুজের যুবারা।

রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি কিক থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক সিঙ্গামায়ুম শামির দূরপাল্লার শটটি ঠেকাতে ব্যর্থ হন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

প্রথমার্ধে গোলকিপার মাহিনের আরও কয়েকটি ভুলে ভারতের সামনে সুযোগ তৈরি হলেও ফিনিশিং দুর্বলতায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। প্রথমার্ধ শেষ হয় ভারতের ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচের ৬১ মিনিটে কর্নার থেকে গোলের দেখা পায় তারা। জটলার মধ্যে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন বদলি খেলোয়াড় জয় আহমেদ। সমতায় ফেরে ম্যাচ।

৯০ মিনিট শেষে ১-১ সমতা থাকায় ফাইনাল গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মিঠু, মুরশেদ ও জয় গোল করলেও অধিনায়ক ফয়সাল ও শাহেদ গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে ভারতের রোহান সিংয়ের একটি শট গোলকিপার মাহিন ঠেকালেও ভারতের পরের দুটি শট সফলভাবে রূপান্তর করে স্বাগতিকরা শিরোপা নিশ্চিত করে।

বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে দুর্দান্ত লড়াই করলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় ট্রফি ছুঁতে পারেনি তারা। তবে সাহসী পারফরম্যান্সে ভবিষ্যতের জন্য আশার আলো দেখাল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!