সাউথ চায়না মর্নিং পোস্ট
মহাকাশে স্যাটেলাইট-নির্ভর সুপারকম্পিউটার সিস্টেম স্থাপন করছে চীন। ‘কম্পিউটিং কনস্টেলেশন’ ধরনের এ কম্পিউটার প্রযুক্তি পৃথিবীতে ডেটা (তথ্য) পাঠিয়ে বিশ্লেষণ করার পরিবর্তে মহাকাশেই তথ্য বিশ্লেষণ করতে পারে।
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপের ১২টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দুপুরে লং মার্চ-২ডি রকেটের মাধ্যমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়। প্রতিটি স্যাটেলাইটে রয়েছে বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটিং সিস্টেম এবং আন্তঃস্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গুআংমিং ডেইলির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
Leave a Reply